বন্দরনগরী চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী “বে অফ বেঙ্গল বাইটস” সীফুড ফেস্টিভ্যাল। তাজা সামুদ্রিক মাছের বৈচিত্রময় সুস্বাদু সব খাবারের বড় আয়োজন নিয়ে পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সীফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।
দি পেনিনসুলা চিটাগং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন, “বে অফ বেঙ্গল বাইটস” সীফুড ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষায়িত এই সীফুড ফেস্টিভ্যাল, পেনিনসুলার এক্সিকিউটিভ শেফ-এর তত্ত্বাবধানে সমুদ্রের তরতাজা সী ফুডের দেশীয় এবং আন্তর্জাতিক মেনুতে সাজানো হয়েছে। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফারে ৬০০০ টাকা এবং ৩৯০০ টাকায় থাকবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি (নির্দিষ্ট ব্যাংক কার্ডের মাধ্যমে)।
সামুদ্রিক খাবার প্রেমী ভোজনপ্রিয় অতিথিরা পরিবার বন্ধু প্রিয়জনদের সাথে নিয়ে বে অফ বেঙ্গল বাইটস” সীফুড ফেস্টিভ্যাল খাবারের অভিজ্ঞতায় নতুন স্বাদের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পেতে পারেন। বুকিং অথবা আরও তথ্যের জন্য: ০১৭ ৫৫৫৫ ৪৫৫১ অথবা ০১৭ ৫৫৫৫ ৪৬১৭ নাম্বারে ফোন করতে হবে।


