১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতারের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রদূতের সাথে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতারের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রদূতের সাথে

বার্তা প্রেরিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ কাতারে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়ার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের সাথে এই সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন,সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সহ-সভাপতি সি এম হাসান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমাদ আইকন সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ইউসুফ,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাবুল হোসেন বেলায়ত।
সাক্ষাৎকালে সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রদূত মহোদয়কে অবহিত করেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রদূত মহোদয় বলেন, “বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দূতাবাস সব সময় আপনাদের ভালো ও গঠনমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।”
রাষ্ট্রদূত মহোদয় নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে আরো গতিশীলভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort