১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরকক্সবাজারের কৃতী সন্তান আ.ফ.ম.ওয়াহীদুর রহমান মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন

কক্সবাজারের কৃতী সন্তান আ.ফ.ম.ওয়াহীদুর রহমান মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন

বার্তা প্রেরিত

কক্সবাজারের কৃতী সন্তান আ.ফ.ম.ওয়াহীদুর রহমান মাক্কী। কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনীয়া পূর্ব বোমাংখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা মোহাম্মদ ইসমাইল সাবেক প্রতিষ্ঠাতা হেড মাওলানা গর্জনীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, যিনি ২০০৭ সনে রাজকীয় সৌদি সরকারের মেহমান হয়ে হজব্রত পালন করেছিলেন। তার দাদা মাওলানা ওবায়দুল হক চট্টগ্রামের বিখ্যাত দারুল উলুম আলিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
আ.ফ.ম.ওয়াহীদুর রহমান মাক্কী বর্তমানে পবিত্র হারামাইন শরীফাইন সৌদি আরব এর অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগীয় অনুবাদক, ভাষ্যকার ও তত্ত্বাবধায়ক হিসেবে খিদমত আঞ্জাম দিচ্ছেন।
তিনি সৌদি আরবের মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫ সালে পিএইচডি অর্জন করেন।
তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল-The Jurisprudence of Calling to Allah through what Imam Al-Bayhaqi reported in As-Sunan Al-Kubra that is not in the other six books of hadith – Starting From ‘The Book of Merits Of Knowledge’ Until The End Of ‘The Book of Fasting’
১৯৯৮ সালে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল ও ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই- আলিয়া, ঢাকা থেকে কামিল তাফসির বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
তিনি কক্সবাজারের টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদ্রাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারিস খ্যাত চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন।
তিনি ১৯৯৯-২০০৪ ইংরেজি সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গাউছিয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
আ.ফ.ম.ওয়াহীদুর রহমান মাক্কী রাজকীয় সৌদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ পৃথিবীর ২০টি ভাষায় খুতবাতুল আরাফার তথা হজের খুতবাহ সম্প্রচার প্রকল্পে বাংলা ভাষ্যকার হিসেবে ২০২০ ,২০২১,২০২৩ দায়িত্ব পালন করেন।
এছাড়া ও তিনি মক্কায় ইসলামিক সেন্টার এর একজন দায়ী হিসেবে বাংলা ভাষাভাষীদের মাঝে দাওয়াতী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort