১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শহরের উন্নয়নে

কেন্দ্রীয় রথযাত্রা উৎসবে চসিক মেয়র

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শহরের উন্নয়নে

বার্তা প্রেরিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সাম্যের শহর, সম্প্রীতির শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শহরের উন্নয়নে। এই ঐক্যই আমাদের শক্তি। পরিচ্ছন্ন নগর গঠনে রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক, এমনকি সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টায় নগরের নন্দনকানন রথের পুকুর পাড় এলাকায় তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে রথপরিক্রমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুইশ বছরের প্রাচীন নন্দনকানন রথের পুকুর পাড় তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা মানুষের মিলনমেলায় রূপ নিয়েছে মন্তব্য করে মেয়র আরো বলেন, আমি চাই, রাজনৈতিক মতভেদ ভুলে সবাই চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুক। কারণ চট্টগ্রাম আমাদের সবার। বর্তমান করোনা ভ্যারিয়েন্ট আগের চেয়ে অনেক বেশি সংক্রামক। এখন অবহেলার কোনো সুযোগ নেই। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা জরুরি। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা দরকার।
শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজ বলেন, রথের চাকা আমাদের জীবনে ভক্তির গতি এনে দেয়। রথ যেমন সম্মিলিতভাবে টানতে হয়, তেমনই জীবনের ভার ভাগ করে নিতে হয় সবাইকে। রথযাত্রা শেখায়, জীবনের যাত্রা চলতে থাকবে বিশ্বাস আর সাহসে। জীবনের রথ টানতে গেলে ভরসা লাগে, সেই ভরসা দেন গুরু। যেভাবে রথ এগিয়ে চলে, সেভাবেই সবার জীবন এগিয়ে যাক আলোর পথে। রথে চড়ে জগন্নাথদেব আসুক সবার হৃদয়ে, দূর হোক সমস্ত অন্ধকার।
উৎসবে আশীর্বাদক ছিলেন শীতলপুর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর ও অর্থ সম্পাদক সুজিত হাজারী। অ্যাড. সুজন কান্তি দে এর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, যোগেশ্বর চৌধুরী, উত্তম কুমার চক্রবর্তী, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, ডা. মনোজ চৌধুরী, ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সার্জেন্ট শান্তময় দাশ, সজল চৌধুরী, চন্দ্রনাথ পাল, ডা. বিবরণ দাশ, প্রদর্শন দেবনাথ, অনুপম দেবনাথ পাভেল প্রমুখ। এছাড়া বিভিন্ন মঠ-মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। এসময় অতিথিদের কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
শ্রীশ্রী মদনমোহন নরসিংহ গোপাল জীও’র মন্দির থেকে ঢোলক বাদ্য, মঙ্গল শঙ্খ ও উলুধ্বনি দিয়ে শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে রথারোহণ করানো হয়। পরে বেলুন উড়িয়ে ও রথের রশি টেনে রথপরিক্রমা শুরু করেন তুলসীধামের মোহন্ত এবং অতিথিরা। কেন্দ্রীয় রথের সাথে মহাশোভাযাত্রা সহকারে হাজারী লেইন শ্রীকৃষ্ণায়ন রথ, পাথরঘাটা জগন্নাথ মন্দিরের রথ, গঙ্গাবাড়ির রথ, গৌর গিরিধারী মন্দিরের রথ, সদরঘাট পার্বতী ফকিরপাড়ার রথ, মাইজপাড়ার রথ, ফিরিঙ্গীবাজার শাহাজীপাড়ার রথ, টেকপাড়ার রথ, এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারী কলোনির রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, পুরাতন কাস্টমস এলাকার রথ, ইপিজেড শ্রীকৃষ্ণ মন্দিরের রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথসমূহ পরিক্রমায় অংশ নেয়।
শোভাযাত্রায় অদ্বৈত-অচ্যুত মিশনের সদস্য, বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের ভক্তরা যোগ দেন। সিএমপির রোডম্যাপ অনুযায়ী এসব রথ তুলসীধাম থেকে নিউমার্কেট ও লালদীঘির পাড় ঘুরে আন্দরকিল্লা এলাকায় আসে। সেখান থেকে চেরাগী পাহাড় হয়ে প্রেসক্লাব ঘুরে লাভলেইন সড়ক দিয়ে পুনরায় নন্দনকানন রথের পুকুর পাড় এসে শেষ হয় পরিক্রমা। এদিকে তুলসীধামে রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় নামযজ্ঞ, মদনমোহন পূজা, জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের পূজা, বিতরণ করা হয় মহাপ্রসাদ। বিজ্ঞপ্তি

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort