১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরযুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সাথে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি

যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সাথে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি

অনলাইন ডেস্ক

১৪ই আগস্ট,২০২৫ইং তারিখে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সাথে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী গত ৩ আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ডলফিন সংরক্ষণ এবং গবেষণার প্রযুক্তিগত প্রয়োগ বিষয়ের উপর ট্রেনিং ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্কশপ ট্রেনিংয়ে প্রধান কোঅর্ডিনেটর ছিলেন প্রফেসর ড. ড্যানিয়েল গনজালেজ-সোকোলোস্কি, যিনি যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি–এর জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং AU ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম–এর কিউরেটর হিসেবে নিয়োজিত আছেন। একইসাথে প্রফেসর সোকোলোস্কি গ্রীষ্মমণ্ডলীয় স্তন্যপায়ী প্রাণীর পরিবেশবিদ্যা ও সংরক্ষণ বিষয়ে বিশেষজ্ঞ এবং তিনি মেরিন ম্যামালজি সোসাইটি ও মেসোআমেরিকান সোসাইটি ফর বায়োলজি অ্যান্ড কনজারভেশন—উভয়েরই একজন গর্বিত সদস্য।
এই ওয়ার্কশপটি গাঙ্গেয় ডলফিনের পরিবেশবিদ্যা, অঙ্গসংস্থানবিদ্যা এবং মৃতদেহ পরীক্ষা (নেক্রপসি) নিয়ে কেন্দ্রীভূত ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটি ছিল সত্যিই শিক্ষণীয়।

মো. আশরাফুল আনামের সঞ্চালনায় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীতে এই সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ডঃ মো. মনজুরুল কিবরীয়া।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ড. ড্যানিয়েল গঞ্জালেস সোকোলস্কি। সভায় আরো বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ শামছিল আরেফিন,শাহ মোহাম্মদ কায়সার এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীতে গবেষণারত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে অরডিন্যান্সের পক্ষ থেকে মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort