১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরসাংবাদিক অরুণ বিকাশের বাবার মৃত্যু, সিইউজের শোক

সাংবাদিক অরুণ বিকাশের বাবার মৃত্যু, সিইউজের শোক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দ্য ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ড. অরুণ বিকাশ দে’র বাবা অ্যাডভোকেট অপূর্ব লাল দে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

রাতে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ভাটিখাইন গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। প্রয়াত অপূর্ব লাল দে বার্ধক্যজনিত রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা সাংবাদিক ড. অরুণ বিকাশ দের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীর শোকাহত।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort