১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরকৃতি সন্তানদের সংবর্ধনা দিল চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন

কৃতি সন্তানদের সংবর্ধনা দিল চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সদস্যদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রামসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও টিসিজেএকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

শাহাদাত হোসেন বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীরা যদি স্থানীয় সমস্যা সমাধান ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হয়, তবে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

মেয়র জানান, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি’ হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্ণধার লায়ন মো. আমান উল্লাহ ও এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য দেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, টিসিজেএর সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ ও নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম ও রবিউল হোসেন টিপু।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort