কক্সবাজারের চকরিয়াস্থ হারবাং পহরচাঁদা গ্রামে গত ১৩ সেপ্টেম্বর ‘প্রগ্রেসিভ ওয়েস্ট সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম’র উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ও লায়ন্স ক্লাবের কোয়েস্ট চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সেলাই মেশিন এবং প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে হারবাং গ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি’র সভাপতি,চট্টগ্রামস্থ সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা,সারমেধ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পূজনীয় এইচ. শীলজ্যোতি মহাথের। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো: হুমায়ুন কবির,ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন সায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান,ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল,ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া,ক্লাব সেক্রেটারি লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল,ক্লাব ট্রেজারার লায়ন ঝুমি বড়ুয়া মুন্না,ক্লাব মার্কেটিং চেয়ারপারসন অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া,ক্লাব কো-অর্ডিনেটর লায়ন রনি কুমার বড়ুয়া,ক্লাব মেম্বার লায়ন তমাল কান্তি বড়ুয়া,ক্লাব মেম্বার লায়ন রাজশ্রী বড়ুয়া জুঁই এবং লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র সভাপতি সুস্মিতা বড়ুয়া পূর্ণা সহ সদস্যরা।এসময় বিহার পরিচালনা কমিটিসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজনীয় এইচ শীলজ্যোতি মহাথের এবং হারবাং সারমেধ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শংকর বড়ুয়া। সার্বিক সহযোগিতা করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রধানশিক্ষক অমল বড়ুয়া,অর্থ সম্পাদক শিপন বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক আপন বড়ুয়া প্রমুখ গ্রামবাসী এবং লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র সদস্যরা। অনুষ্ঠান শেষে অপূর্ব আতিথেয়তায় নানা পদে দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।এই সুখস্মৃতি এককথায় অনবদ্য,অসাধারণ যা ভুলার নয়। অসংখ্য ধন্যবাদ,কৃতজ্ঞতা,বন্দনা নিবেদন করছি পূজনীয় এইচ শীলজ্যোতি মহাথের মহোদয়সহ হারবাং গ্রামবাসীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।


