বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত সেক্রেটারি, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জুলাই যোদ্ধা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন দায়িত্ব নিয়েই জেমিসন এ রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য কর্মবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আন্দরকিল্লাস্থ সোসাইটির কার্যালয়ে বিএনপি, যুবদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও নবনির্বাচিত সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সেবা প্রদানকারী ইউনিটের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আবু হেনা চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দৌলত আকবর চৌধুরী, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল, সাবেক ছাত্রনেতা নুরুল মোস্তদা, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী থানার আহ্বায়ক মাষ্টার মুহাম্মদ ইউনুস, যুবদল নেতা আবু তাহের, সমাজকর্মী নেজাম উদ্দিন, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাম্মদ জুনাইদ রাসেল, ছাত্রনেতা আবু তারেক, মহিউদ্দিন সোহেল, নুরুন্নবী, সামাজিক সংগঠন কফিল বিন মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন,
“আমি এই সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করছি এবং এর লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করব। রেড ক্রিসেন্ট সোসাইটি ও এর আওতাধীন হাসপাতালের সকল কাজ সচ্ছতার ভিত্তিতে করতে হবে। আমি নিজে অনিয়ম ও দুর্নীতি করি না, তাই অন্য কাউকেও করতে দেব না। সবাইকে মানুষকে ভালোবেসে নিবেদিতভাবে কাজ করতে হবে; দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। আমাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে বিশ্বে এখনো ভালোবাসা, সহানুভূতি ও সহায়তা জীবিত।”


