১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরশুরু হয়েছে গণায়ন নাট্য উৎসব ২০২৫

শুরু হয়েছে গণায়ন নাট্য উৎসব ২০২৫

বার্তা প্রেরিত

১০ অক্টোবর গণায়ন নাট্য উৎসব ২০২৫ এর উদ্বোধন পর্বে প্রতিষ্ঠালগ্নকালীন ছয় সারথি উপস্থিতি নস্টালজিয়া ছড়িয়েছে বেশ। নাটকের শিল্পিত চেতনায় জীবন সত্য প্রকাশে প্রত্যয়ী আমরা এই স্লোগান নিয়ে পথ চলা শুরু গণায়ন নাট্য সম্প্রদায় এর। ১৯৭৫ থেকে শুরু করে ২০২৫ এই সময়সীমায় সৃজনে সংগ্রামে অভিযাত্রায় গণায়ন এর ৫০ বছর পুরালো। এই উপলক্ষে গণায়ন নাট্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে জেলা শিল্পকলা একাডেমীতে।১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ধারাবাহিক ভাবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে – গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশিত অসীম দাশ নির্দেশিত শেক্সপিয়ার রচিত ধ্রপদী নাটক জুলিয়াস সিজার, নান্দীমুখ পরিবেশিত অসীম দাশ নির্দেশিত নাটক আমার আমি, গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশিত বাপ্পা চৌধুরী নির্দেশিত নাটক কমলা সুন্দরীর কিসসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ পরিবেশিত মামুনুল হক নির্দেশিত নাটক তিনি আসছেন, কথাসুন্দর পরিবেশিত কুন্তল বড়ুয়া নির্দেশিত নাটক বৃত্তের বাইরে, ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা এন্ড মিউজিক পরিবেশিত তিলোত্তমা সেনগুপ্তা নির্দেশিত নৃত্যনাটক বাল্মীকি প্রতিভা। প্রতিদিন নাট্য শুরুর আগে মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন। এই নাট্য উৎসবে প্রদর্শিত প্রত্যেকটি নাটকের নির্দেশক গণায়ন নাট্য সম্প্রদায় এর সদস্য। অর্ধ শতাব্দীর এই পথ চলায় গণায়ন নাট্য সম্প্রদায় অনেক দক্ষ অভিনেতা-নির্দেশক-নাট্যকার তৈরি করেছে নাট্য অঙ্গনে। তন্মধ্যে বাংলাদেশের নাট্য শিক্ষক-নির্দেশক হিসেবে অসীম দাশ, কুন্তল বড়ুয়া সুনাম অর্জন করেছেন বহির্দেশেও। উদ্বোধনী দিনে দর্শক পূর্ণ মিলনায়তনে শেক্সপিয়ার রচিত এবং অসীম দাশ নির্দেশিত নাটক জুলিয়াস সিজার এর বিভিন্ন চরিত্রে নজর কাড়েন অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়সী স্রোতস্বিনী, লাব্রিচাই মারমা সহ আরও অনেকেই। বিশেষ করে জুলিয়াস সিজার এর নাম ভূমিকায় যীশু দাশ তার নাট্য চর্চার দীর্ঘ অভিজ্ঞতার ছাপ রেখেছেন অনায়াসেই। সেট এবং লাইট ডিজাইন চলনসই থাকলেও, সম্ভবত শিল্পকলার কিছুটা বেহাল কন্ট্রোল রুমের কারণে বার কয়েক কিঞ্চিত ছন্দপতন হতে দেখা গেছে। নাটক চলাকালীন সময়ে তুমুল বর্ষণ শুরু হয়। এর ফলশ্রুতিতে নাটক শেষে দর্শকরা যখন বাইরে আসলো ততক্ষণে জেলা শিল্পকলা একাডেমীর আঙিনা পানির নিচে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort