১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশসম্মিলিত বিশ্ববিদ্যালয় বিজয় দিবস ‘মুক্ত নীড় ২০২৫’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা

সম্মিলিত বিশ্ববিদ্যালয় বিজয় দিবস ‘মুক্ত নীড় ২০২৫’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওয়াহিদুজ্জামান বকুল,নর্থ আমেরিকা

গৌরবময় বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত “সম্মিলিত বিশ্ববিদ্যালয় বিজয় দিবস মুক্তনীড় ২০২৫” আগামী ১৪ ডিসেম্বর, রোববার, নিউইয়র্কের সুপরিচিত সম্মেলনকেন্দ্র কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার চেতনা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবারের আয়োজনে থাকছে আলোচনা, সংগীত, সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রদর্শনী। অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আবৃত্তিকার ও ভাবগানের অনন্য পরিবেশক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। তিনি গান ও কবিতার মিশ্রণে সৃষ্টি করবেন এক বিশেষ আবহ। নির্দেশনা, পরিচালনা এবং পরিবেশনায় থাকবেন মহিতোষ তপন, যিনি স্বাধীন বাংলা বেতারের গান, গণসঙ্গীত এবং *“দাও দাও রক্তে রাঙা”*সহ মুক্তিযুদ্ধের চেতনার গান পরিবেশন করবেন। অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণ • শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা • নতুন প্রজন্মের কণ্ঠে দেশাত্মবোধক গান • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের পরিচিতি পর্ব • বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অংশগ্রহণকারী এলামনাই সংগঠনসমূহ • ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ • রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা প্রবাসে থেকেও বাঙালির হৃদয়ে বিজয়ের উচ্ছ্বাস, স্বাধীনতার স্মৃতি এবং শহীদদের প্রতি অগাধ ভালোবাসা জীবন্ত রাখতে এমন আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা নতুন করে উজ্জীবিত হন। “মুক্ত নীড় ২০২৫” প্রবাসীদের মধ্যে বিজয় দিবসকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে গতকাল সন্ধ্যায় এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব পারভেজ গাজী-এর অফিস কাকাতুয়া এজেন্সিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি সাবিনা শারমিন নিহার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক দুই সফল সভাপতি ও বর্তমান উপদেষ্টা পারভেজ গাজী এবং মুহাম্মদ আবদুল আজিজ নঈমী। বক্তব্য রাখেন, উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মাওলা ও এডভোকেট এম এ হামিদ। বক্তারা বলেন, “ বিজয় দিবস শুধু একটি দিন নয়; এটি আমাদের অস্তিত্ব, আমাদের চেতনার ভিত্তি। প্রবাসে থেকেও এ ঐতিহ্য স্মরণ রাখা আমাদের দায়িত্ব।” আরো বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক গোলাম মুহিত, সহ-সভাপতি ও মুক্তনীড়-এর সম্পাদক ওয়াহিদুজ্জামান বকুল, যুগ্ম সম্পাদক অনুপ দাশ, ফারহানা আখতার, কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা বেগম ও সাইফুল ইসলাম দিদার। এসময় বক্তারা বলেন, বিজয় দিবসের মতো ইতিহাসসমৃদ্ধ দিনকে প্রবাসে যথাযোগ্য মর্যাদায় পালন করতে ঐক্যের বিকল্প নেই। অনুষ্ঠানের আকর্ষণীয় ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সবাই আশা প্রকাশ করেন—এবারের “মুক্ত নীড় ২০২৫” প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort