বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত ৮টায় কাতারের রাজধানী দোহার আমান উল্লাহ রেষ্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া , সহ সভাপতি ইসতিয়াক আহসান, আরিফ হোসেন লিমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ সাধারণ সম্পাদক হালিমা আকতার, নুরুজ্জামান রুবেল, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক হাবিব উল্লাহ, আমিনুল হক, মোহাম্মদ শওকত আলী, মোঃ মাহাবু আলম (পিন্টু), মাসরুর আহমেদ, শরীফ কাউসার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মোহাম্মদ ইলিয়াছ,রাজশাহী বিভাগ মোহাম্মদ বুকুল, খুলনা বিভাগ সোহাগ জোয়ার্দার, বরিশাল বিভাগ মোহাম্মদ শাহাদাত হোসেন, রংপুর বিভাগ শাহ কায়সার আহমেদ, দপ্তর সম্পাদক একরামুল হক রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আউয়াল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, উপ দপ্তর সম্পাদক ইসমাইল পাটোয়ারী, কার্যকরী সদস্য লতিফা বেগম, মোহাম্মদ লোকমান কবির, সাধারণ সদস্য মায়া হাওলাদার, রুনা আকতার, নঈম উদ্দিন,আবদুল মোমিন, নুর হোসেন, হাফেজ মাওলানা খালিদ উছমান, ফোরকান আলি মুন্সি, সৈয়দ আবু সুফিয়ান হিমেল,মিজানুর রহমান, দিদার হোসেন,হাফেজ সিদ্দিকুর রহমান,
সৈয়দ খালেদ হাসান মাহফুজ,আয়েশা আকতার ও জাহিদ হোসেন আকাশ প্রমুখ।
এসময় দপ্তর সম্পাদক একরামুল হক রনির শোক প্রস্তাবে
অতি সম্প্রতি পরকাল গমন করা সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছোট ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন এর নানু, যুগ্ম সাধারণ সম্পাদক জি আর চৌধুরী এনাম এর ছোট বোন,যুগ্ম সাংগঠনিক মাহবুব আলম (পিন্টু) র দাদী রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ কায়সার আহমেদ এরফুফাতো ভাই, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হোসেন এর দাদার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আইকন।
সভার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয় দারব আল রায়হান এর কনফারেন্স রুমে,সেখানে সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া লক্ষীপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন জাতীয় ক্রীড়া পরিষদ এর অনুমোদিত সংগঠন বাংলাদেশ বাশাআপ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সভায় উপস্থিত সকলকের সর্ব সম্মতিক্রমে ( ২জানুয়ারি ২০২৬ শুক্রবার পিকনিক আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।পিকনিক আয়োজনকে সুন্দর ও সুচারু রুপে সফল করার লক্ষ্যে গঠিত হয় ৫১ সদস্য বিশিষ্ট পিকনিক প্রস্তুতি উপ-পরিষদ।এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক ভূঁইয়া,যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দীন তালুকদার ও সি এম হাসান,
সদস্য সচিব হিসেবে মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন,
যুগ্ম সদস্য সচিব নোমান ইউসুফ ও হালিমা আকতার,
প্রধান সম্বনয়কারী হিসেবে মোহাম্মদ এরশাদুল আলম,
সমন্বয়কারী আমিনুল ইসলাম বুলবুল ও রবিউল আলম।


