বাংলার ঐতিহ্যের নবান্ন উৎসবের আনন্দ এবার ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগং-এর
লেগুনা রেস্টুরেন্টে। বাঙালির আবেগ, ঐতিহ্য আর রন্ধনশৈলীর সুরে ভরপুর গত (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশেষায়িত
“নবান্ন উৎসব” (ফুড ফেস্টিভ্যাল)শুরু হয়েছে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
দ্য পেনিনসুলা চিটাগং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই বছরও নবান্ন
ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এই আয়োজনে অতিথিরা উপভোগ করতে পারবেন গ্রাম-বাংলার পিঠা-পুলিসহ বাঙালি
খাবারের এক অনন্য আয়োজন। সুগন্ধি ভাতের নানা পদ, মুখরোচক বৈচিত্র্যময় বাঙালি খাবার, ঐতিহ্যবাহী মিষ্টি আর
লাইভ কিচেন পারফরম্যান্সে ভরপুর এই উৎসবের প্রতিটি মুহূর্তে ধরা পড়ছে বাংলার সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যের
ছাপ।বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগং-এর জেনারেল
ম্যানেজার সুমেধা গুনাওয়ার্দানা। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন হোটেলের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান
ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পেনিনসুলার বিশেষায়িত এই আয়োজন শুধু খাবার নয়, নবান্ন উৎসব বাংলার ফসল উৎসব, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক
হিসেবে এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য হয়ে উঠবে।
নবান্ন উৎসবের স্পেশাল ডিনার বুফে উপভোগ করতে প্রতি জন ৩,৯০০ টাকা ও ৬,০০০ টাকা মূল্যের প্যাকেজ থেকে
বেছে নিয়ে অতিথিরা উপভোগ করতে পারবেন বাংলার স্বাদ, ঐতিহ্য ও আতিথেয়তায় ভরপুর এক স্মরণীয় রন্ধনযাত্রা।
এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে “বাই ১ গেট ৩” এবং “বাই ১ গেট ১” ফ্রি।
রিজার্ভেশন বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭ ৫৫৫৫ ৪৬১৭ / ০১৭ ৫৫৫৫ ৪৫৫১
নবান্নের ছোঁয়ায় দ্য পেনিনসুলা চিটাগং: লেগুনা রেস্টুরেন্টে সপ্তাহব্যাপী বাঙালিয়ানার উৎসব
অনলাইন ডেস্ক


