১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরহিমালয় অভিযানে চার কন্যা

হিমালয় অভিযানে চার কন্যা

এরফানুল হক তারেক

দেশের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর! এভারেস্টজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে চার কন্যা যাচ্ছেন হিমালয় অভিযানে। মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে ইউনেস্কোর পক্ষ থেকে এই অসামান্য দৃঢ় অভিযাত্রীদের হাতে দেশের পতাকা তুলে দেওয়া হয়।
দ্বিতীয়বারের মতো “All-women’s Winter Expedition”-এ বাংলাদেশের চার অভিযাত্রী দেশের পতাকা নিয়ে উঠছেন হিমালয়ের পথে।

এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদারের নেতৃত্বে নারীদের এই দলটি এবারের শীতকালীন অভিযানে পিসাং পিক ও রাক্সিং পিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ‘সুলতানার স্বপ্ন অবারিত’ ব্যানারে; যে উদ্যোগের অনুপ্রেরণা বেগম রোকেয়ার কালজয়ী রচনা, যা ২০২৪ সালে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড তালিকাভুক্ত হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে ইউনেস্কো ঢাকা, মুক্তিযুদ্ধ জাদুঘর ও মাস্টারকার্ড মিলে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা অর্পণ করার মাধ্যমে নারীর নেতৃত্ব, সক্ষমতা ও অগ্রযাত্রা বিস্তারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। ঐতিহাসিক এক কল্পনা থেকে উৎসারিত এই প্রয়াস আজ বাস্তব অভিযাত্রার পথ তৈরি করছে, যা আগামী প্রজন্মের মেয়েদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
অভিযাত্রীদের জন্য রইল নিরাপদ যাত্রার শুভকামনা।
বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পায় ২০২৪-এ। কালোত্তীর্ণ রচনার অনুপ্রেরণায় শুরু হয়েছে নারী অভিযাত্রীদের সঙ্গে নিয়ে আয়োজন–সুলতানাস ড্রিম আনবাউন্ড, সঙ্গে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর আর মাস্টারকার্ড। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অভিযাত্রীরা যাচ্ছেন পাহাড়ে। এরই মধ্যে হিমালয়কন্যা নেপালে পৌঁছে গেছেন আমাদের চার সর্বজয়া অভিযাত্রী, এবারের গন্তব্য দুর্গম অন্নপূর্ণা রিজিয়ন। আমরা তাদের অভিযানের সাহসী গল্পের অপেক্ষায়!

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort