২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপ্রাথমিক শিক্ষকদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ

প্রাথমিক শিক্ষকদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতোমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন শিক্ষকরা।

সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপপরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাদের।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে পাওয়া লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

সর্বশেষ