১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরউৎসব সুপারমার্কেট হালিশহর ব্রাঞ্চের উদ্বোধন

উৎসব সুপারমার্কেট হালিশহর ব্রাঞ্চের উদ্বোধন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জনপ্রিয় ব্যবসায়িক প্রতিষ্ঠান উৎসব সুপারমার্কেট–এর দ্বিতীয় শাখা হালিশহর ব্রাঞ্চের উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান আজ দুপুর ১২টায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
নবউদ্বোধিত শাখাটির ঠিকানা— উৎসব সুপারমার্কেট, সড়ক নং–০১, ব্লক–এল, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, হালিশহর, এক্সিম ব্যাংকের পার্শ্ববর্তী, চট্টগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী–এর নির্বাহী সম্পাদক জনাব ওয়াহেদ মালেক।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন উৎসব সুপারমার্কেটের সম্মানিত পরিচালক জনাব হাসান মাহমুদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব শহীদুল হক আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন উৎসব সুপারমার্কেটের চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“উৎসব সুপারমার্কেটের মতো আধুনিক ও বিশ্বাসযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান নগরের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ন্যায্য মূল্য, মানসম্মত পণ্য এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান নগরবাসীর আস্থা অর্জন করছে।”
তিনি আরও বলেন,
“চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমি আশা করি, উৎসব সুপারমার্কেট ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা ও নৈতিক ব্যবসা পরিচালনার মাধ্যমে নগরবাসীর পাশে থাকবে।”
অনুষ্ঠানে উৎসব সুপারমার্কেটের বোর্ড অব ডিরেক্টরস, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও হালিশহর এলাকার বিভিন্ন সমাজকল্যাণ সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ, স্থানীয় মসজিদের ইমাম ও খতীব, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, চট্টগ্রাম চেম্বার ও ওমেন চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উৎসব সুপারমার্কেটের মানসম্মত পণ্য সরবরাহ, ন্যায্য মূল্য, পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশ এবং গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধতার প্রশংসা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই শাখার মাধ্যমে হালিশহরবাসী একটি আধুনিক, বিশ্বস্ত ও পরিবারবান্ধব কেনাকাটার পরিবেশ পাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গ্রাহকসেবায় সর্বোচ্চ মান বজায় রাখার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ