২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর ইফতার বিতরণ কর্মসূচি পালন

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর ইফতার বিতরণ কর্মসূচি পালন

বার্তা প্রেরিত

পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন। মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম সার্বিক তত্ত্বাবধানে
ছিলেন সঙ্গীতশিল্পী জনি বড়ুয়া।
ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অনুভব বড়ুয়া বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস। আমরা বিগত ৪ বছর ধরে সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করেছি এতেই আমাদের শান্তি।

সর্বশেষ