২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবররোজাদারদের মাঝে ওস্তাদ অমিতাভ পায়রা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

রোজাদারদের মাঝে ওস্তাদ অমিতাভ পায়রা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

বার্তা প্রেরিত

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় দুইশত রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত ৪ মার্চ বুধবার ২য় বারের মত চট্টগ্রাম মহানগরীর চকবাজার পেশকার বিল্ডিং এর মাঠে এলাকার দরিদ্র ও শ্রমজীবী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা ।
চ্যানেল আই তারকা সঙ্গীতশিল্পী জনি বড়ুয়া’র সার্বিক ব্যবস্থাপনায় ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন, অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, পাপিয়া বড়ুয়া, শিল্পী অরূপ বড়ুয়া, সমাজসেবক দিপক বড়ুয়া, বিটন বড়ুয়া, রুবেল আহমেদ প্রমুখ ।
ইফতার বিতরনকালে নেতৃবৃন্দরা বলেন, পবিত্র এই মাসে সামান্য হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ