
বর্তমানে শোবিজ অঙ্গনের আলোচনার কেন্দ্রে চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা। এখানকার “তারাবানু শ্যুটিং হাউজ”-এ এখন চলছে দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো এই হাউজেই দৃশ্যধারণ করা হচ্ছে আসন্ন ঈদুল ফিতরের বিশেষ নাটক “ভালবাসার সৌরভ”-এর। জানা গেছে প্রথম দিন ভিন্ন একটা লোকেশনে শুটিং করা হয়েছে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত এই নাটকটির শুটিং সেটে এখন ব্যস্ততা, উদ্দীপনা ও সৃষ্টিশীলতার এক চমৎকার মেলবন্ধন দেখা যাচ্ছে।
নাটকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মহসিন চৌধুরী এবং প্রযোজনায় ইয়াদ আহমেদ ইয়াদ। বিশেষ করে এই নাটকের নির্মাণশৈলীতে নিপুণ কাজের স্বাক্ষর রেখেছেন রেজাউল কবির চৌধুরী ও জিকু চৌধুরী, যা নাটকটিকে শৈল্পিকভাবে আরও সমৃদ্ধ করেছে। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টেকনিক্যাল টিমের প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পরিচালক ও কারিগরি দল সর্বোচ্চ মনোযোগ দিচ্ছেন। শ্যুটিং হাউজের সুশৃঙ্খল পরিবেশ এবং সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রম একটি মানসম্মত কাজের ইঙ্গিত দিচ্ছে।
ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই নাটকটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হবে।


