
গত ৭ই আগষ্ট ২০২৬ শুক্রবার বাংলাদেশে ভয়াবহ বন্য বিধ্বস্ত উপজেলা বাশখালীর ৯ টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীদের পাঠানো সহযোগীতা সরূপ গৃহনির্মানের জন্য ঢেউটিন বিতরন করা হল।
বাশখালীর পশ্চিম সাধনপুর সাবেক গভর্ণর জাকেরুল হক চৌধুরী বাড়ির মাঠে অনুষ্ঠিত হয় এই বিতরন কাযর্ক্রম। ডেনমার্কে হতে এই আয়োজনের উদ্দ্যোগ ও অর্থ সংগ্রহ করেন প্রবাসী বাংলাদেশীদের মানবিক ও সাংস্কৃতিক সংগঠন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক। যাতে মানবিক হৃদয়ের ডেনমার্ক প্রবাসী
বাংলাদেশীরা উৎসাহ ও আনন্দের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মানে ঢেউটিন বিতরনের এই কার্যক্রমটি বাংলাদেশে এসে সরাসরি তত্বাবধান করেন, আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরামের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আরাফাত তারেক এবং সার্বিক সহযোগীতা প্রদান করেন চট্টগ্রামের বিশিষ্ট মানবিক ও সমাজিক সংগঠক গফুর আলম কোম্পানী।ডেনমার্ক হতে সর্বোত মনিটরিং করেন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক সামছুদ্দোহা ইয়াকিন ও প্রোগ্রাম ম্যানেজার শহীদুল ইসলাম টিপু। এই সহযোগীতা বাশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত বাহারছড়া, সাধনপুর, পুকুরিয়া, কাথরিয়া, ছনুয়া, সরল, খানখানাবাদ, বৈলছড়ি, কালিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ, জেলে পাড়া, হিন্দু পাড়া ও মাদ্রাসা প্রতিষ্ঠানে ক্ষেত্র বিশেষে পিকআপ যোগে ও পৌছে দেওয়া হয়।
এ কাজে স্থানীয় ভাবে সার্বিক সহযোগীতা করেন বাশখালী পশ্চিম সাধনপুরের সাবেক গভর্নর জাকেরুল হক চৌধুরী বাড়ীর সন্তান ও সমাজ সেবক এম মহিবুল আলম চৌধুরী। আরও উপস্থিত ও সহযোগীতাা প্রদান করেন স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা-কর্মী মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা হুমায়ূন কবির জাহেদ, মাওলানা রাশেদুর রশিদ, মাওলানা মকসুদুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা খোরশেদ হাশেমী, শহিদ রেজা, কাজী শাহেদ হোসেন, আজিম বিন মালেক, আরিফুল ইসলাম, মাঈন উদ্দিন, বেলাল, সোহেল প্রমুখ।


