১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআনক্যাটাগরিগুগল ডুডলে স্বাধীনতা দিবস

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

অন্যসময় ডেস্ক

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করছে। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন আজ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে-কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন।

সর্বশেষ