
গত ২৯ ও ৩০ মে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ বাঙলা মূকাভিনয় উৎসব ২০২৩ সম্পন্ন হল। উৎসবে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট ও নাট্যাধার ছাড়াও ঢাকা থেকে দ্যা মামার্স, মিরর মাইম থিয়েটার, মনন মাইম থিয়েটার এবং মুন্সিগঞ্জের থিয়েটার সার্কেল মাইম ট্রুপ অংশ গ্রহণ করে। উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি শিশির দত্ত- নাট্যকার ও নির্দেশক, বিশেষ অতিথি ছিলেন কবি নাজিম উদ্দীন শ্যামল- সভাপতি, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া- সভাপতি, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, চট্টগ্রাম, বিশেষ অতিথি ছিলেন প্রতিবিধানমূলক নাট্যবিশেষজ্ঞ মোস্তফা কামাল যাত্রা।
উভয় আয়োজনে সভাপতিত্ব করেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, মাইম আইকন কাজী মশহুরুল হুদা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। উভয়দিন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধ্যাপক ইশরাত জাহান চৌধুরী শিপা। উৎসবের উদ্বোধনে বহিরাঙ্গনে বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠী বাবুল জলদাসের নেতৃত্বে বাঙলা ঢোল পরিবেশন করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। তারপরই মঞ্চে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী সোলেমান মেহেদীর পরিচালনায় একঝাঁক শিশু কিশোরের প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনী মূকাভিনয় ‘শব্দজট’ পরিবেশিত হয়। এতে অংশ নেন আরিয়ান, ঋষাণ, রোদেলা, মুস্তাবিন, ইনাইয়া, আলিফ ও রাসেল। এছাড়া দুদিন ব্যাপী আয়োজনে প্যান্টোমাইম মুভমেন্টের ‘নদী, মাছ ও একজন হরিশন্কর’, ‘শয়তানের পরাজয়’, ‘পিক পকেট’, ও ‘হুজুগে বাঙালি’।
অভিনয়ে: রিজোয়ান রাজন,শাহীন চৌধুরী,জানে আলম টিটু, মোহাম্মদ আলী,বীর দেওয়ান মামুন, মেহেদী,বাবলু দাশ, মোহাম্মদ রাসেল। দ্যা মামার্সের ‘অতন্ত্র প্রহরী’; মিরর মাইম থিয়েটারের ‘একটি ঘুড়ির আকাশ’ ও ‘কুবের মাঝি’; মনন মাইম থিয়েটারের ‘অন্ধকার’, থিয়েটার সার্কেল মাইম ট্রুপের ‘ ফর মাই শেলফ; নাট্যাধারের ‘দুঃশাসনে জব্দ মত’ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয়শিল্পী বীর দেওয়ান মামুনের ‘দশ বাই বিশ’ ইত্যাদি মূকাভিনয় পরিবেশিত হয়। দুদিন ব্যাপী এই আয়োজনে আইটি সাপোর্ট ও আবহ সঙ্গীতে সহযোগিতা করেন রাইদাদ অর্ণব


