২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবর১৭ জুন শিল্পকলায় 'স্কেচ গ্যালারি’র নাটক ‘ভালোবাসি ভালোবাসি'

১৭ জুন শিল্পকলায় ‘স্কেচ গ্যালারি’র নাটক ‘ভালোবাসি ভালোবাসি’

নাটকের ঘটনা আবর্তিত হয়েছে এইভাবে। প্রিয় মানুষকে বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দেবার মধ্যে যে তৃপ্তি তা যেন আর কিছুতেই নেই। শত প্রতিকূলতা আর করোনার আর্থিক দৈন্যের দিনে মধ্যবিত্ত দম্পতি আকাশ আর বিনেতা যখন অসহায়- তখন তারা পরষ্পরকে এমন মূল্যবান উপহার দেয় যার কাছে অনেক দামী জিনিসও ম্লান হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই পারে এমন সিদ্ধান্তে উপনীত হতে। ও হেনরি’র গল্প অবলম্বনে কিরন মৈত্রের নাট্যরুপে স্কেচ গ্যালারি’র প্রথম নাট্য প্রযোজনা ’ভালোবাসি ভালোবাসি’ আগামী ১৭ জুন শনিবার বিকাল ৫ টা ও সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটি সম্পাদনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। মঞ্চ, আলোক, পোষাক ও শিল্প নির্দেশনা : কে এম সানাউল হক, আবহ: মোঃ মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা : মোঃ মানিক হোসাইন। নাটকটিতে অভিনয় করেছেন বিজন মজুমদার,নাহিদা আক্তার মুন্নী, বাপ্পী হায়দার, নাঈমা নাজনীন, মোঃ নাজিম উদ্দীন মামুন ও দিলরুবা জাহান। প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৭০৪৫১৩৯।

স্কেচ গ্যালারি’র পথচলা

সময়ের প্রয়োজন মেটাতে তারুণ্যের শক্তিতে ভর করে ‘স্কেচ গ্যালারি’র পথচলা শুরু। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকসমূহ উপস্থাপনে প্রয়াসি ‘স্কেচ গ্যালারি’ ২০১৮ এর ডিসেম্বরে যাত্রা শুরু করে ইতিমধ্যে গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম হলো: স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার আলোকচিত্র নিয়ে ”আলোকচিত্রে মঞ্চালোক-১,২” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামে, জারুল তলা- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফিরোজশাহ কলোনী সঃ প্রাইমারী স্কুল মাঠ, পতেঙ্গায আয়োজন, নাট্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে প্রামান্য, করোনাকালে সাধারণ মানুষের যাপিত জীবন নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক প্রামান্য ও শর্ট ফিল্ম নির্মাণ। প্রামান্যসমূহ ‘স্কেচ গ্যালারি’র Youtube চ্যানেল ও Facebook page এ নিয়মিত প্রদর্শিত হচ্ছে।

সর্বশেষ