২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচবিতে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উদযাপিত

চবিতে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উদযাপিত

চবিতে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩। ‘Planet Ocean : Tides are Changing’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে ৮ জুন ২০২৩ চবি বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন চবি মেরিন সায়েন্সে এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবদুল হক, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। র্যা লিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। নদীর সঙ্গে সমুদ্রের রয়েছে গভীর সম্পর্ক ও যোগসূত্র। জলজগতের জীববৈচিত্র ও প্রাকৃতিক ভারসাম্য বজার রাখার জন্য আমাদের নদী ও সমুদ্রকে দূষণমুক্ত রাখতে হবে। তিনি বলেন, সমুদ্রে রয়েছে সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গড়ে তুলতে হবে দক্ষ জনশক্তি। একইসাথে সমুদ্রকে দূষণের কবল থেকে রক্ষা করতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মাননীয় উপাচায বলেন, বিশ্বের পরিবেশ সুরক্ষায় মহাসাগরের অবদান খুবই তাৎপর্যপূর্ণ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে মহাসাগরের তুলনা নেই। এ বিষয়ে অধিকতর গুরুত্বারোপের জন্য সংশ্লিষ্ঠ বিজ্ঞানী-গবেষকদের এগিয়ে আসতে হবে।
বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে ‘Planet Ocean : Tides are Changing’ শীর্ষক এক সেমিনার এবং সমুদ্র বিষয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়াও ওশানোগ্রাফি বিভাগের উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং ‘সমুদ্রকে জানো’ শীর্ষক নাটিকা পরিবেশিত হয়। বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগসমূহের পরিচালক, সভাপতি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ উপলক্ষে চবি সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সর্বশেষ