২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচবিতে বিএনপিএস এর উদ্যোগে ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও...

চবিতে বিএনপিএস এর উদ্যোগে ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও ইহজাগতিক মূল্যবোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও ইহজাগতিক মূল্যবোধ’ শীর্ষক এক সেমিনার ৮ জুন  চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। প্রধান আলোচক ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। এ ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন, চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক।

উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নারী-পুরুষ একে অপরের পরিপূরক। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণে উভয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রসঙ্গক্রমে  উপাচার্য বলেন,  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নারী উন্নয়ন, নারী কল্যাণ, নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে একদিকে যেমন নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে তাঁরা সমাজ-রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হচ্ছেন। ফলশ্রুতিতে নারী-পুরুষের সমন্বয়ে দেশ উন্নয়ন-অগ্রগতিতে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিএস এর কর্মসূচি সমন্বয়কারী  মনিরুজ্জামান মুকুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপিএস এর প্রকল্প ব্যবস্থ্পাক  সঞ্জয় মজুমদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক  মোঃ ফেরদৌস আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব এরশাদুল করিম।

সর্বশেষ