২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচবিতে উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চবিতে উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা ৮ জুন চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি সংগীত বিভাগের সভাপতি সোমেনজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক  রাজীব নন্দী।

উপাচার্য তাঁর বক্তব্যে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গী একজন শিক্ষার্থীর স্মার্টনেস ও ব্যক্তিত্ব ফুটে উঠে। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি হলো বর্তমান শিক্ষাজীবন। তাই তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্বসম্পন্ন ও সার্বিকভাবে আকর্ষনীয় হিসেবে গড়ে তোলা আবশ্যক। শিক্ষাজীবন শেষে বাস্তবজীবনে পদার্পনের ক্ষেত্রে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গী, চমৎকার উপস্থাপনা, সৃষ্টিশীলতা ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভারতের দার্জিলিং এর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রফেসর ড. পার্থ প্রতিম পান। কর্মশালায় চবি সংগীত বিভাগ ও যোগাযোগা ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

 

সর্বশেষ