৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচবি উপাচার্যের সাথে চীনের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের  প্রতিনিধিদলের সৌজন্য...

চবি উপাচার্যের সাথে চীনের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের  প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

School of International Studies Sichuan University এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ২৭ জুলাই ২০২৩ চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পরিদর্শনে আসেন। পরে উক্ত প্রতিনিধিদল দুপুর ১২:৩০ টায় চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক  হেলাল উদ্দিন আহম্মদ ও প্রভাষক  অদিতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ China Center for South Asian Studies, School of International Studies Sichuan University Gi Chief Expert Professor Ms. Qiu Yonghui, Vice-Dean Professor Song Zhihui, Associate Professor Ms. Xiao Jianmei, Associate Professor Dr. Mohammad Maruf Hasan এবং উক্ত বিশ^বিদ্যালয়ের পি-এইচ.ডি. শিক্ষার্থী Mr. Zeng Hao

উপাচার্য প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয় অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় জ্ঞান-গবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। মাননীয় উপাচার্য প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের সাথে বিশে^র বিভিন্ন বিশ্ববিদালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রোগ্রাম এবং রিসোর্সপার্সন বিনিময় বিষয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনিন্দ্য সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং চট্টগ্রাম বিশ্ববিদালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে আনন্দিত হন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চীনের School of International Studies Sichuan University এর সাথে বিশ্ববিদালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষা ও গবেষণা প্রোগ্রাম এবং রিসোর্সপার্সন বিনিময় বিষয়ক একটি সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে  উপাচার্যের সাথে একমত পোষণ করেন।

সর্বশেষ