গত ৩০শে জুলাই প্যারিস এ অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি এবং যুব সমাবেশ। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বৌদ্ধ দার্শনিক ও ত্রিপিটক বিশারদ ডক্টর বড়সম্বোধি মহাথের। তিনি বলেন, শুধু বৌদ্ধ নয়, বিশ্বময় গনমানুষের কল্যানে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস সংগঠনকে কাজ করে যেতে হবে। বৌদ্ধ, হিন্দু ,মুসলিম শব্দগুলো সাম্প্রদায়িক, ত্রিপিটকের কোথাও বৌদ্ধ বলে কোন শব্দ নেই। অতএব, শুধু বৌদ্ধ নয় বিশ্বময় সকল গনমানুষের কল্যানে এই সংগঠনের কাজ করে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, তথাগত বুদ্ধ বিশ্বে সর্বপ্রথম গণতান্ত্রিক উপায়ে সংঘ গঠন করেছিলেন এবং বহু
জনের কল্যানে ও সুখের জন্য দিকে দিকে ছড়িয়ে পরার নির্দেশ দিয়েছিলেন। প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন, ফ্রান্স প্রজাতন্ত্রে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি মনীষা গুনাসেকেরা এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্সের বিশিষ্ট্য নিউরো সাইয়েন্টিষ্ট অধ্যাপক ডঃ উত্তম বড়ুয়া। ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর সকলকে অভিনন্দন জানিয়ে ফ্রান্সে নিযুক্ত শ্রীলঙ্কান কনসাল জেনারেল ও ছেন্সেরি প্রধান দিনিশা সিনগারা বলেন, বৌদ্ধ দেশ হিসাবে শ্রীলংকা বিশ্বে শান্তি ও সম্প্রীতি জোরদার করার কাজে দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম, শান্তির দর্শন, বুদ্ধের ধর্ম মানুষের মানষিক প্রশান্তির ধর্ম। বিশেষ অতিথি ও সংগঠনের উপদেষ্টা ডাক্তার উত্তম বড়ুয়া বলেন, সারা বিশ্বের মনোরোগ ও স্নায়ু বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানে একমত পোষন করে তখনই, যখন রোগ নির্নয় এবং চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান সম্মত ভাবে প্রমাণ করা যায়। আজ বিশ্বের সকল নিউরো বিজ্ঞানীরা মনোরোগ চিকিৎসায়, আড়াই হাজার বৎসর আগে গৌতম বুদ্ধ প্রবর্তিত বিদর্শন ভাবনা, মাইন্ড ফুলনেস প্যাকটিস বা চর্চা চিকিৎসা বিজ্ঞানে অন্তর্ভুক্ত করে রোগ নিরাময় করছে। তিনি বলেন, বুদ্ধ ধর্ম অবশ্যই একটি বিজ্ঞান ভিত্তিক ধর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন, WFBB এর যুগ্ম সচিব ও উদযাপন পরিষদের সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন। ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস এর সিনিয়র সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশন এর সভাপতি সাত্তার আলী সুমন এবং ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশন এর সহ-সভাপতি টি, এম রেজা, ফ্রান্স প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ডঃ ছন্দা বড়ুয়া,অল ইউরোপীয়ান প্রেস ক্লাব নেতা সাংবাদিক ফয়সাল আহমেদ দ্বীপ, জেনেভা থেকে আগত ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস এর সহ-সভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া,মানবাধিকার–বিষয়ক সচিব স্বদেশ বড়ুয়া, WFBB এর যুগ্ম সাংগঠনিক সচিব মিঠু কুমার বড়ুয়া (প্যারিস), আন্তর্জাতিক–বিষয়ক যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে অনিক বড়ুয়া ও প্রতিনু বড়ুয়া (ফ্রান্স)। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনায় ছিলেন, যুগ্ম সচিব তাপস বড়ুয়া, যুগ্ম-অর্থ সচিব দিপু কান্তি বড়ুয়া এবং জেকি বডুয়া। অনুষ্ঠানের তৃতীয় পর্বে “ফ্রান্স-ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস যুব শাখার” সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র জ্যোতির্ময় বড়ুয়া দুর্জয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রী পারসী বড়ুয়া। যুব সম্মেলনে সাত বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সচিব প্রতিনু বড়ুয়া। WFBB যুব শাখা ফ্রান্সের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, ছোটন বড়ুয়া -আহবায়ক, জ্যাকি বড়ুয়া- সদস্য সচিব, সোহেল বড়ুয়া- অর্থ সচিব, সদস্য: মনোতোষ বড়ুয়া, বাবলু বডুয়া জিৎ, শিমুল বড়ুয়া, উত্তম বড়ুয়া ও নির্মল বড়ুয়া। শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ফ্রান্স প্রবাসী জনপ্রিয় সংগীত শিল্পী মিসেস্ লিপি বডুয়া,মিসেস্ র্শমিষ্টা বডুয়াও শিল্পী বরন বডুয়া, তবলায় সংগত করেন সত্যজিত বড়ুয়া ও সাউন্ড-এ ছিলেন শুভ মোশ।