
রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে ১৩ আগস্ট সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’ শিরোনামে কথামালা, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উচ্চারক সভাপতি ফারুক তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত ও লেখক, সমাজকর্মী খনরঞ্জন রায়।
আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ বাঙালির উজ্জীবনী শক্তি। তাঁর প্রতিটি চিন্তা, সৃজনশীলতা বাঙালির অনুপ্রেরণার চিরন্তন উৎস। তিনি কেবল বাংলা ও বাঙালি নয়, বিশ্বমানবের যাপিত জীবন ও লোকাচারের চর্চা কওে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। তাই তিনি কেবল একজন বাঙালিমাত্র নন, বিশ্বমানবের অহংকার।
উচ্চারক দিপা দাশ মিতু ও মো. ঘামিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সহ-সভাপতি এ এস এম এরফান। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোস্তফা কামাল ও তুলতুল চৌধুরী। নৃত্য পরিবেশন করেন প্রাচী চৌধুরী ও মুমতাহেনা তারাননুম সাচী। আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী মশরুর হোসেন, সারাহ সাদিয়া মারিয়া, মমি ভট্টাচার্য্য, দীপা দে, ফাইরুজ নাওয়াল দূর্দানা, উচ্চারকের সহ-সভাপতি মৌসুমী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদকে এ্যানি চৌধুরী, সদস্য তারানা কবির মিতু, ইকরা বিনতে বিল্লাহ, শওকত শ্রাবণ, রুবাইয়া বিনতে আকবর। এ এস এম এরফানের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি বর্ষার গান পরিবেশন করেন উচ্চারকের শিল্পীরা। একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক শিশু কুঞ্জের রাদিয়া জাহেদ, ফাবিহা তাহের আবৃত্তি, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অর্পিতা চৌধুরী, জ্ঞানময় বর্ধন, ফারাহ তাহের প্রকৃতি, পূর্ণাশ্রী দবী, জারিন সুবাহ, আবদুল্লাহ আল সায়ান, ওয়াকিয়া তাবাসসুম আহমেদ, মোবাশশেরা আহমেদ, জাহানারা সানজিদ, তাথৈ বড়ুয়া।
অনুষ্ঠানে অতিথিদেও হাত থেকে উচ্চারক আয়োজিত ২১তম আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালার সমাবর্তন সনদ গ্রহণ করেন, সঞ্জয় দাশ, ফারিহা ফেরদৌস, সুমাইয়া ইয়াছমিন, নুসরাত জাহান সানি, আরমান তাহিয়া জাজিবা, ইতকান ইজাব জারিফ, সোনিয়া আকতার, ইসরাতুল জান্নাত ইশামনি, অন্তিকা আচার্য্য, মোরশেদা বেগম, চৈতি দাশ ও তাসকিনা হোসেন।


