
দেশের বরেণ্য আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণজিৎ রক্ষিত পরবর্তী প্রজন্মের জন্যে একজন অনুসরনীয় শিল্পী। ও ব্যক্তিত্ব। বাংলাদেশের সকল প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির মানুষ। দেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে ও আবৃত্তিকে শিল্প মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়।
গত ৩০ অক্টোবর ২০২৩ সোমবার সন্ধ্যায় নগরীর মেহেদীবাগস্থ কবিতার প্রহর মিলনায়তনে রণজিৎ রক্ষিতের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত স্মরণানুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
“অবনী, বাড়ি আছো’ শিরোনামের এ আয়োজনের সূচনা করেন রণজিৎ রক্ষিতের সহধর্মিণী দীপ্তি রক্ষিত। আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিকথা ও আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সংগঠক আব্দুল হালিম দোভাষ, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সংগঠক মাসুদ বকুল, ছড়াকার আফম মোদাচ্ছের আলী, কবি নিশাত হাসিনা শিরিন, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, বনকুসুম বড়ুয়া, প্রণব চৌধুরী, শ্রাবণী দাশগুপ্তা, সেজুতি দে, অর্পিতা দাশগুপ্তা, সুমি বিশ্বাস, স্নিগ্ধা শিকদার, সুস্মিতা দত্ত, রত্না চৌধুরী, শারমিন মুস্তারী নাজু এবং পিয়া চৌধুরী।


