১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মানিক বাবলু

চিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মানিক বাবলু

উৎসবমুখর পরিবেশে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক বাবলু।

এতে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (মিরাজ)।

ম্যানেজিং কমিটির নির্বচিত বাকী পাঁচ সদস্য হলেন- দিলদার আহম্মদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম এবং সৌরিন দত্ত।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিন জন, ভাইস প্রেসিডেন্ট পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম.আর. দে।  সিরাজুল হক আনসারী ও এনামুল হক ইকবাল ডেপুটি কমিশনার এবং ইলেকশন সাব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন।

সর্বশেষ