১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশসেন্টমার্টিন রক্ষায় পর্যটক যাতায়াত সীমিত করেছে সরকার

সেন্টমার্টিন রক্ষায় পর্যটক যাতায়াত সীমিত করেছে সরকার

অনলাইন ডেস্ক

সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।

তিনি জানান, সেন্টমার্টিন দেশের কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ বাঁচাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন। তবে এই দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন যাওয়া পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ