
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ঘূর্ণিঝড় দানার প্রভাবে টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।


