
২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লোকমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম শহীদ, মোঃ শাহজাহান সিরাজ সুৃমন,রাজীব উদ্দিন চৌধুরী জনি,শাহজাহান খালেদ চৌধুরী,মেজবাহ উদ্দিন, মোঃ রাশেদ, মোঃ হারুন উর রশীদ,টিপু সুলতান, মোঃ শাকিল,মোঃ মহিবুর রহমান চৌধুরী, মোঃ আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
সংগঠনের আহবায়ক মোঃ রিয়াদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ হচ্ছে একুশ ফেব্রুয়ারি ।


