বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। মোহাম্মদ সালাহ উদ্দিনকে সভাপতি, বিপ্লব ভুইঁয়াকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এরশাদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) গঠন করা হয়।
গত ৭ জুন ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭টায় দোহা-জেদ্দিদস্থ সুলতান ডাইন রেষ্টুরেন্টে সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য ও বিষয় নির্ধারনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মুনচুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য ও বিষয় নির্ধারনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মুনচুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা।সাধারণ সভা প্রস্তুতি উপ-পরিষদ এর আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভুইঁয়া ও সদস্য সচিব আলহাজ্ব নাসির উদ্দীন তালুকদার-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন আব্দুল হান্নান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন।
সাধারণ সভা প্রস্তুতি উপ-পরিষদের সমন্বয়কারী সি.এম হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব উপস্থাপন ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন। বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ইফতেখারুল ইসলাম, (খুলনা বিভাগ) হাফিজুল হক কনক, (সিলেট বিভাগ) খাইরুল ইসলাম, (ময়মনসিংহ বিভাগ) মাহাবুবুল আলম পিন্টু প্রমুখ।
ঈদ উপলক্ষে ইসলামী সংগীত পরিবেশন করেন আমিনুল ইসলাম বুলবুল ও নাঈম নাহিদ। অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর উপদেষ্টা পরিষদ সদস্য ও বিষয় নির্ধারনী কমিটির আহ্বায়ক ইসমাইল মুনচুর বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার এর কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সুপার সিক্সের নাম ঘোষণা করেন। সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম।১০১ সদস্যের মধ্যে বাকী ৯৫ জন সদস্যদের নাম আজ ৮ জুন ২০২৫, রবিবার প্রকাশ করা হবে এবং সকল সদস্যদের চিটির মাধ্যমে অভিহিত করা হবে।


