প্রচ্ছদঅন্য খবরআনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের সভা অনুষ্ঠিত

আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের সভা অনুষ্ঠিত

বার্তা প্রেরিত

আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের এক সভা
গত ২৮ আগস্ট ২০২৬ বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মোঃ শাহজাহান সিরাজ চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদর রহমান চৌধুরী, মাস্টার সৈয়দুল হক চৌধুরী, মোহাম্মদ মুজিবর রহমান চৌধুরী,
মোঃ আবদুল মান্নান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,মোহাং দিদারুল ইসলাম, আবু ছিদ্দিক,মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী ফরহাদ প্রমুখ।
শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম,ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি এবং মোঃ শহিদুল ইসলাম চৌধুরী টুন্টুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ মুজিবর রহমান চৌধুরীকে আহবায়ক, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নানকে সদস্যসচিব করে বর্ণিল আয়োজনে সংগঠনের চল্লিশ বছর পূর্তি উদযাপনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাস্টার সৈয়দুল হক চৌধুরীকে আহবায়ক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী টুন্টুকে সদস্যসচিব করে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন কমিটি গঠন করা হয়।
এছাড়া, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ