১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅনুরণনইউরেনাসের নতুন ছবি প্রকাশ

ইউরেনাসের নতুন ছবি প্রকাশ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে ইউরেনাস গ্রহের বেশ কিছু চমকপ্রদ নতুন ছবি প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা। অনুমান বলছে, এগুলো গ্রহটির রহস্যময় জট খুলতে সাহায্য করবে। নাসার তোলা ওই ছবিগুলোতে গ্রহটির বিভিন্ন বলয় আগের যে কোনো সময়ের চেয়ে বিশদভাবে দেখা গেছে। এর আগেও গ্রহটির বলয়ের বিভিন্ন ছবি তুলেছে নাসার টেলিস্কোপ। তবে, এবারের তোলা ছবিগুলো আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। নতুন তোলা ছবিগুলোর মধ্যে ইউরেনাস ও এর ২৭টি চাঁদ দেখানো এক ছবির ওয়াইড শট আইস জায়ান্ট হিসেবে পরিচিত গ্রহটির রহস্য সমাধানে সহায়ক হতে পারে।

স্কাই নিউজ

সর্বশেষ