২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবররাশিয়ায় নিয়ে যাওয়া ৩০ শিশু ইউক্রেনে ফিরল

রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০ শিশু ইউক্রেনে ফিরল

ইউক্রেনে মায়ের কোলে ফিরেছে অধিকৃত এলাকা থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০টিরও বেশি শিশু। রবিবার সেভ ইউক্রেন নামক একটি দাতব্য সংস্থা শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখন্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, এ ৩০ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা। কারণ, রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে রাশিয়ার মূল ভূখ-ে নিয়ে গিয়েছে রুশরা।
তবে মস্কো কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যায়নি। বরং যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই তাদের যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সেভ ইউক্রেন আরও জানিয়েছে, শিশুরা এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপদের সীমান্ত অতিক্রম করে কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort