১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রাম ওয়াসার পানি সংকট নিরসন ও লবণ মুক্ত করার দাবীতে নাগরিক ফোরাম...

চট্টগ্রাম ওয়াসার পানি সংকট নিরসন ও লবণ মুক্ত করার দাবীতে নাগরিক ফোরাম মানববন্ধন ও স্মারকলিপি

অনতিবিলম্বে ওয়াসার লবনমুক্ত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

চট্টগ্রাম ওয়াসার পানি সংকট নিরসন ও লবণ মুক্ত করার দাবীতে নাগরিক ফোরাম মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়াম্যান ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম ওয়াসার পানি সংকট নিরসন ও লবণ মুক্ত করার দাবীতে গত বুধবার (২৬ এপ্রিল) নাগরিক ফোরাম মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে দামপাড়া ওয়াসা ভবনের সামনে আয়োজিত সমাবেশে তিনি বলেন নগরীতে ওয়াসার পানি সরবরাহ হ্রাস পেয়েছে একই সাথে সরবরাহকৃত পানিতে অতি মাত্রায় লবনাক্ততা দেখা যাচ্ছে। গত তিন মাস অগ থেকে ওয়াসার পানিতে অতি মাত্রায় লবনাক্ততার বিষয়টি নজরে আসার পরও এযাবৎ সমস্যাটি সমাধানে ব্যবস্থা নিতে চট্টগ্রাম ওয়াসার ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। চট্টগ্রাম নাগরিক ফোরামের অভিমত হলো এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত ছিলো। অনতিবিলম্বে ওয়াসার লবনমুক্ত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে অন্যথায় আমরা বৃহত্তের আন্দোলন কর্মসূচি দেবো।

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরীর পুত্র জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, ফোরামের যুগ্ন মহাসচিব মোহাম্মদ আকরাম, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, মোহাম্মদ মান্নান, ছড়াকার তসলিম খাঁ

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort