১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ভোট দিলেন নৌকার প্রার্থী নোমান

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ভোট দিলেন নৌকার প্রার্থী নোমান

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায় শু। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। উক্ত নির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে সকাল ৮টায় নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।

এ সময় তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ভোটারদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নির্বাচনে মোট ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে ১৭ জন করে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সাধারণ কেন্দ্রের জন্য ১৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিম মোতায়েন আছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র‌্যাব মোতায়েন রয়েছে। এছাড়া ভোট কক্ষে অযাচিত কোনো ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি।

ওই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৯০টি।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী কামাল পাশা। এছাড়া স্বতন্ত্র হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আলী।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort