২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রামে এসএসসি পরীক্ষা : প্রথমদিনে অনুপস্থিত দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা : প্রথমদিনে অনুপস্থিত দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৬০৭ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন।

এরমধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন। রোববার (৩০ এপ্রিল) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬০৭ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort