
আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মহানগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মেডিকেল সরঞ্জাম, ঔষধ, শুকনো খাবার মজুদ রাখা এবং খাদ্য গুদামের মালামাল জলোচ্ছ¡াস থেকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, নাগরিকদের সচেতনতার জন্য প্রচার প্রচারণা, জীবনের নিরাপত্তা বিধানের জন্য আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে নাগরিকদের আশ্রয় উপযোগী করার জন্য জেলা প্রশাসন, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১১ মে এক বিবৃতির মাধ্যমে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম আহŸান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তাই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ এবং জানমাল নিরাপদ রাখার লক্ষ্যে জনগণকে প্রস্তুত থাকার অনুরোধ জানান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুনসহ ব্যবসায়ীদের গুদামে সংরক্ষিত ভোগ্যপণ্য যাতে জলোচ্ছ¡াসে নষ্ট হতে না পারে এবং খাদ্যদ্রব্যের সংকট তৈরি না হয় সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান। পাশাপাশি তিনি এই দুর্যোগ থেকে সকলকে হেফাজতের জন্য আল্লাহতায়ালার রহমত কামনা করেন।


