২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচবি রসায়ন বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চবি রসায়ন বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ৮ জুন   চবি বিজ্ঞান অনুষদের ১ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশিস পালিত। এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম এবং সঞ্চালনা করেন প্রভাষক নাসরিন সুলতানা মুনিয়া।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, চবি বিজ্ঞান অনুষদের অন্তর্গত রসায়ন বিভাগ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগে অনেক স্বনামধন্য শিক্ষক-গবেষক অধ্যাপনা করেছেন এবং করছেন। এ বিভাগে যারা ভর্তি হবার সুযোগ পেয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকবৃন্দের আদেশ-উপদেশ মেনে শিক্ষাজীবনের প্রতিটি মুহর্তকে কাজে লাগানোর আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন।

 

সর্বশেষ