
School of International Studies Sichuan University এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ২৭ জুলাই ২০২৩ চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পরিদর্শনে আসেন। পরে উক্ত প্রতিনিধিদল দুপুর ১২:৩০ টায় চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও প্রভাষক অদিতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ China Center for South Asian Studies, School of International Studies Sichuan University Gi Chief Expert Professor Ms. Qiu Yonghui, Vice-Dean Professor Song Zhihui, Associate Professor Ms. Xiao Jianmei, Associate Professor Dr. Mohammad Maruf Hasan এবং উক্ত বিশ^বিদ্যালয়ের পি-এইচ.ডি. শিক্ষার্থী Mr. Zeng Hao
উপাচার্য প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয় অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় জ্ঞান-গবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। মাননীয় উপাচার্য প্রতিনিধিদলকে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের সাথে বিশে^র বিভিন্ন বিশ্ববিদালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রোগ্রাম এবং রিসোর্সপার্সন বিনিময় বিষয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনিন্দ্য সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং চট্টগ্রাম বিশ্ববিদালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে আনন্দিত হন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চীনের School of International Studies Sichuan University এর সাথে বিশ্ববিদালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষা ও গবেষণা প্রোগ্রাম এবং রিসোর্সপার্সন বিনিময় বিষয়ক একটি সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে উপাচার্যের সাথে একমত পোষণ করেন।


