পৃথিবীর প্রায় ৭১ শতাংশ জলে আচ্ছাদিত । সমুদ্রের নিচে রয়েছে সুবিশাল এক জগত। সে জগতের সৌন্দর্য এবং সম্ভাবনা অধিকাংশই লুকায়িত রহস্য আমাদের কাছে। জলের নিচের জগত সম্পর্কে তাই রয়েছে অসীম কৌতুহল। কিন্তু সেই জলরাশি সমুদ্রের প্রতি আবার মানবজাতির রয়েছে অসংলগ্ন ও নির্মম আচরণ। এ হেনো
আচরণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সমুদ্রের সম্ভাবনাকে উদঘাটন করতেই সুনীল অর্থনীতিকে লক্ষ্য করে মনসিজ ক্র্যাফটের উদ্যোগে, প্রাকৃতিক ইতিহাস বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাবের সহযোগিতায় নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারীতে “ সমুদ্রে শিল্পের খোঁজ” শীর্ষক একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর শুভ উদ্বোধন হয়েছে ৩০ জুলাই যা আগামি ২ আগস্ট পর্যন্ত চলে।

বিশেষ প্রদর্শন এ যুক্ত হয়েছে শান্ত- মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।আয়োজকরা জানান বর্তমান প্রজন্মকে সমুদ্র বিষয়ক জ্ঞান এর গুরুত্ব বিষয়ক সম্ভাবনা এবং সচেতনতা ভিত্তিক বার্তা দিতেই এই আয়োজন।