২৫ সেপ্টেম্বরের আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত ৮৫৪ জনের মধ্যে মারা যান ২ জন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ হাজারেরও বেশি। মারা গেছেন ১শ ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৫ জনের মধ্যে মারা গেছেন ১৪ জন। পরের মাসে ফেব্রুয়ারিতে ৩শ ৩৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩ জন। মার্চে ৩শ ১১ জনের মধ্যে মারা গেছেন ৫ জন, এপ্রিলে ৫শ ৪ জনের মধ্যে মারা যান ২ জন, মে মাসে ৬শ ৪৪ জনের মধ্যে ১২ জন, জুন মাসে ৭শ ৮৯ জনের মধ্যে ৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৬৯ জনের মধ্যে মারা যান ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের মধ্যে ২৭ জন এবং চলতি সেপ্টেম্বর মাসে সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ৭১৪ জনের মধ্যে মারা গেছেন ৫৫ জন। এই হার আশঙ্কাজনক হারে বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই পদক্ষেপ নেয়া না হলে গত বছরের মতো এবছরও সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে।


