শেখ মুজিবের জন্মশত বার্ষিকীর নামে বিগত বছরগুলোয় আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ নামে রাষ্ট্রের বিপুল টাকা অপচয় করেছে। কোন কোন মন্ত্রণালয় এ কর্মসূচির নামে কত টাকা খরচ করেছে— অন্তর্বর্তী সরকার তার একটি ডুকমেন্টেশন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডুকমেন্টেশন হবে : প্রেস সচিব
অনলাইন ডেস্ক


