চট্টগ্রামের তারকাহোটেল দি পেনিনসুলা চিটাগং-এর লেগুনা রেস্টুরেন্টে আরবীয় এবং পশ্চিমা ক্লাসিক ফুডের বড় আয়োজন নিয়ে শুরু হয়েছে দি টেস্ট অব স্যান্ডস ফুড ফেস্টিভাল।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী এই ফেস্টিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধন। এই সময় পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেস্ট স্যান্ডস ফুড ফেস্টিভালে আরবীয় এবং পশ্চিমা ক্লাসিক খাবারের বৈচিত্রময় নানা খাবারের মেনু যুক্ত করা হয়েছে। পেনিনসুলা সুদক্ষ ও আন্তর্জাতিক শেফ এর তত্ত্বাবধানে আরবীয় ঐতিহ্যবাহী অনন্য স্বাদের খাবারের পাশাপাশি পশ্চিমা ক্লাসিক খাবারে অভিজ্ঞতা পাবেন। থাকবে লাইভ কুকিং স্টেশনে তাৎক্ষনিক তৈরিকৃত খাবারের স্বাদ নেওয়ার সুযোগ।
এছাড়া সী ফুড ও ডেজার্টের বড় আয়োজনহ ১০০-এরও বেশি মেনুতে সাজানো বুফে ডাইনিং-এ অতিথিরা বাই ওয়ান গেট থ্রি ৪৫০০ টাকা এবং বাই ওয়ান গেট ওয়ান ৩৫০০ টাকায় ফেস্টিভাল বুফে উপভোগ করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে হবে: ০১৭ ৫৫৫৫ ৪৬১৭ অথবা ০১৭ ৫৫৫৫ ৪৫৫১ নম্বরে।


