১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরজিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশে ক্রীড়ার জাগরণ ঘটবে

ভেন্যু পরিদর্শনকালে মাহবুবের রহমান শামীম

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশে ক্রীড়ার জাগরণ ঘটবে

অনলাইন ডেস্ক

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট–২০২৪ এর মাধ্যমে সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গতকাল রোববার বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামে ভেন্যু পরিদর্শনকালে তিনি একথা বলেন।

সারাদেশের ১০টি ভেন্যুতে চলছে এই টুর্নামেন্ট। আগামী ৩০ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে হবে চট্টগ্রাম ভেন্যুর খেলা। মাহবুবের রহমান শামীম বলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয় রণাঙ্গনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে এনে দিয়েছেন স্বাধীনতা। তাই চট্টগ্রামের মানুষের সঙ্গে রয়েছে শহীদ জিয়ার আত্মার সম্পর্ক। চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে এটি খুবই খুশির খবর। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে।

দীর্ঘদিন ধরে ঘুণে ধরা ক্রীড়াজগতে প্রাণের সঞ্চার হয়েছে। আমরা মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে পুনরায় সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, কমিটির সদস্য ও আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক শাহ আলম, মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, শৃঙ্খলা উপ কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক আহমেদুল আলম রাসেল,সংস্কৃতি উপ কমিটির সদস্য সচিব এম এ মুছা বাবলু, মো. আলী, শাহেদ বক্স, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, ফজলুল হক সুমন, নুর জাহেদ বাবলু, ইমরান এমি, মোস্তাফিজুর রহমান বুলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. আনাছ, আরিফুর রহমান মিঠু, নুর জাফর নাইম রাহুল প্রমুখ।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort