১০টি খাতের করছাড় তুলে দিয়ে বাড়তি ভ্যাট বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
নতুন করে এ উদ্যোগ আরেক দফা পণ্যমূল্য বেড়ে যাওয়ার শংকা দেখা দিয়েছে।
জানা গেছে, এনবিআর রাজস্ব ঘাটতি কমাতে কর বাড়িয়ে দিয়ে অতিরিক্ত পাঁচ হাজার ৭৩০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে।


